Site icon দূরদেশ

ডিজে পার্টির পাওনা নিয়ে বিরোধ, নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার

নিউইয়র্কের কুইন্সে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে ডিজের পাওনা পারিশ্রমিক নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় জামি চৌধুরী নামের এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, গত ১৬ আগস্ট রাতে জ্যামাইকার একটি পার্টি হলে ১,৫০০ ডলারের বদলে ৪০০ ডলার প্রদান ও ধর্মীয় বিদ্বেষমূলক গালিগালাজ করে ভুক্তভোগী অনুপ কুমার এষকে মারধর করার অভিযোগ ওঠে। আহত অনুপকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। জামি চৌধুরী বর্তমানে জামিনে থাকলেও আগামী ১৫ সেপ্টেম্বর তাকে কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজির হতে হবে।

Exit mobile version