অগ্ন্যুৎপাতের কারণে জাকার্তা বিমানবন্দরে ২০০-র বেশি ফ্লাইট বাতিল

0
10
অগ্ন্যুৎপাতের কারণে জাকার্তা বিমানবন্দরে ২০০-র বেশি ফ্লাইট বাতিল
অগ্ন্যুৎপাতের কারণে জাকার্তা বিমানবন্দরে ২০০-র বেশি ফ্লাইট বাতিল

ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালিতে অবস্থিত ‘আনাক ক্রাকাতাও’ আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতের কারণে দেশটির রাজধানী জাকার্তার সোকোর্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অগ্ন্যুৎপাতে বায়ুমণ্ডলে প্রায় ৫০ হাজার ফুট উচ্চতা পর্যন্ত ধোঁয়া ও ছাইয়ের আস্তরণ ছড়িয়ে পড়ায় রবিবারে (৬ সেপ্টেম্বর) ২০৯টিরও বেশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল ও স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

আগ্নেয়গিরির ছাইয়ের প্রভাবে স্থানীয় বাসিন্দাদের চোখে জ্বালাপোড়াসহ স্বাস্থ্যঝাঁকি তৈরি হওয়ায় বেশ কিছু স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সাগরে জেলেদের মাছ ধরা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা (BNPB) সর্বসাধারণকে মাস্ক ও চশমা ব্যবহারের পরামর্শ দিলেও এই মুহূর্তে কোনো সুনামির ঝুঁকি নেই বলে নিশ্চিত করেছে। উল্লেখ্য, ২০১৮ সালে এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতেই সুমাত্রা ও জাভায় ভয়াবহ সুনামিতে শত শত মানুষের প্রাণহানি ঘটেছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে