মেয়ে সেজে ছেলেদের সাথে প্রেম কম্বোডিয়ায় স্ক্যামের শিকার বাংলাদেশি যুবকরা

0
9
মেয়ে সেজে ছেলেদের সাথে প্রেম কম্বোডিয়ায় স্ক্যামের শিকার বাংলাদেশি যুবকরা
মেয়ে সেজে ছেলেদের সাথে প্রেম কম্বোডিয়ায় স্ক্যামের শিকার বাংলাদেশি যুবকরা

কম্বোডিয়ায় আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি তরুণদের নিয়ে গিয়ে অনলাইন সাইবার স্ক্যাম বা প্রতারণামূলক কাজে বাধ্য করার তথ্য সামনে এসেছে।ভুক্তভোগী প্রবাসীরা জানান, দালালরা বিদেশে পাঠানোর আগে কাজের প্রকৃত ধরণ গোপন রাখে। তবে সেখানে পৌঁছানোর পর কোম্পানিগুলো তাঁদের ভুয়া আইডি খুলে মেয়ে সেজে অনলাইনে ছেলেদের সঙ্গে প্রেমের অভিনয় বা সাইবার স্ক্যামিং করার জন্য মারাত্মক চাপ সৃষ্টি করে।

যমুনা টেলিভিশনের প্রতিবেদনে ভুক্তভোগী এক যুবক জানান, “কম্বোডিয়া যাওয়ার পর কোম্পানি আমাদের বলতেছে আমাদের কাজ নাকি শুধু মেয়ে সেজে ছেলেদের সাথে প্রেম করা অনলাইনে। কিন্তু যাওয়ার আগে দালাল আমাদেরকে এসব কাজের কথা বলে নি, তারপর আমরা চলে এসেছি।” সম্প্রতি এমন প্রতারণার শিকার হয়ে দেশে ফেরত আসা একাধিক তরুণের মাধ্যমে এই সাইবার-পাচার সিন্ডিকেটের ভয়াবহ চিত্র সামনে আসে, যা বহির্বিশ্বে বাংলাদেশি কর্মীদের জন্য একটি বড় সতর্কবার্তা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে