নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যুক্ত হলো এক নতুন ও গর্বের অধ্যায়। বিশ্ববিদ্যালয়টির প্রথম ব্যাচের শিক্ষার্থী মুহাম্মদ সানোয়ার হোসেন স্কলারশিপ অর্জন করে দক্ষিণ কোরিয়ার ডং-ই বিশ্ববিদ্যালয়ে (Dong-Eui University) ‘মাস্টার্স ইন গ্লোবাল বিজনেস’ প্রোগ্রামে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।
বিশ্ববিদ্যালয়টির প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষার এই যাত্রা শুধু তাঁর ব্যক্তিগত অর্জনেই সীমাবদ্ধ নয়, বরং নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের জন্য বিশ্বমঞ্চে যাওয়ার এক বড় অনুপ্রেরণা। গ্লোবাল বিজনেস খাতে তাঁর এই নতুন পথচলা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নতুন ও উদীয়মান বিশ্ববিদ্যালয়গুলোর সুনাম বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা রাখবে।




