প্যারিসে গ্যাস বিস্ফোরণে বাংলাদেশি শিশুর মৃত্যু

0
11
প্যারিসে গ্যাস বিস্ফোরণে বাংলাদেশি শিশুর মৃত্যু
প্যারিসে গ্যাস বিস্ফোরণে বাংলাদেশি শিশুর মৃত্যু

ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠ অবারভিলিয়েতে একটি আবাসিক ভবনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নাহিল নামে দুই বছর বয়সী এক বাংলাদেশি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে রু পল-ভারলেনের একটি ভবনে এ বিস্ফোরণ ঘটে, যার ফলে ভবনের একটি অংশ ধসে পড়ে। ফরাসি কর্তৃপক্ষের মতে, প্রাথমিক ধারণা অনুযায়ী গ্যাস লিক থেকে এই বিস্ফোরণের সূত্রপাত ঘটেছে এবং ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে বিচার বিভাগীয় তদন্ত চলছে।

এই দুর্ঘটনায় নাহিল নিহত হওয়ার পাশাপাশি আরও সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গভীর শোক প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। দূতাবাসের পক্ষ থেকে একটি বিশেষ প্রতিনিধি দল দুর্ঘটনাস্থল ও আহতদের পরিদর্শন করেছে এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় কনস্যুলার ও মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে