আয়ারল্যান্ডে বাংলাদেশি পণ্যের বাজার বিস্তার

0
15
আয়ারল্যান্ডে বাংলাদেশি পণ্যের বাজার বিস্তার
আয়ারল্যান্ডে বাংলাদেশি পণ্যের বাজার বিস্তার

আয়ারল্যান্ডে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের সংগঠন ABAI-এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যতম প্রধান স্পন্সর হিসেবে সফল অংশগ্রহণ করেছে দেশীয় খাদ্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘RN Brand’। অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের মাননীয় হাইকমিশনার এবং আয়ারল্যান্ডের বিচারমন্ত্রী প্রতিষ্ঠানটির প্রদর্শনী প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এ সময় সংস্থার পরিচালক সৈয়দ রেদওয়ান আহমেদ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান এবং র‍্যাফেল ড্র-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে RN Brand তাদের জনপ্রিয় ফ্রোজেন মাছ, শাকসবজি, পরোটা, টোস্ট, কুকিজ এবং আজিজা বাসমতী চালসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রদর্শন করে আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ব্যবসা প্রসারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ‘ক্লোনমেল ইসলামিক সেন্টার’-এর জন্য তহবিল সংগ্রহের বিশেষ উদ্যোগে সহায়তা প্রদান করে। গুণগত মানে আপস না করে উন্নত মানের পণ্যের মাধ্যমে দীর্ঘমেয়াদী আস্থা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে সংস্থাটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে