যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম পুরনো ও প্রভাবশালী সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’-র আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন ফি নির্ধারণ নিয়ে ব্যাপক আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। বিভিন্ন পদের জন্য প্রার্থী হতে হাজার হাজার ডলারের মোটা অংকের মনোনয়ন ফি ধার্য করায় কমিউনিটির নেতৃবৃন্দ ও সাধারণ প্রবাসীদের মধ্যে নানা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কমিউনিটির সচেতন মহলের মতে, অলাভজনক সামাজিক সংস্থায় নির্বাচনে অংশ নিতে এত চড়া ফি সাধারণ যোগ্য ও সৎ প্রার্থীদের নির্বাচন থেকে দূরে সরিয়ে দিতে পারে। এতে সমাজের নির্দিষ্ট অর্থবিত্তশালীদের প্রভাব বাড়ার আশঙ্কা রয়েছে। তবে নির্বাচন কমিশন ও আয়োজকদের দাবি—একটি বিশৃঙ্খলামুক্ত, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন পরিচালনার খরচ মেটাতেই এই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।




