শনিবার পর্যটকদের পদচারণায় মুখরিত হয় হিউন্দে বিচ

0
19
শনিবার পর্যটকদের পদচারণায় মুখরিত হয় হিউন্দে বিচ
শনিবার পর্যটকদের পদচারণায় মুখরিত হয় হিউন্দে বিচ

দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষ পর্যটনকেন্দ্র বুসানের বিখ্যাত হিউন্দে (Haeundae)। সাপ্তাহিক ছুটির দিন শনিবার ঘনিয়ে আসতেই এই সৈকতসংলগ্ন মূল সড়ক ও বাণিজ্যিক পথগুলোতে নেমে আসে দেশি-বিদেশি পর্যটকদের জনস্রোত। ঝাঁ চকচকে রঙিন নিয়ন আলো, বিভিন্ন খাবারের দোকান, সুভেনির শপ এবং স্ট্রিট পারফরম্যান্সের আমেজে রাতের হিউন্দে রূপ নেয় উৎসবের শহরে।

সমুদ্রের তাজা বাতাস উপভোগের পাশাপাশি দেশি-বিদেশি দর্শনার্থীদের আনাগোনায় পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত ও ব্যস্ত। শুধু স্থানীয় বাসিন্দারা নন, উইকেন্ড কাটাতে আসা আন্তর্জাতিক পর্যটকদের অন্যতম পছন্দের ঠিকানা এই সড়কটি। কর্মব্যস্ত সপ্তাহ শেষে শনিবার রাতের এই কোলাহল আর উচ্ছ্বাসই যেন হিউন্দের আসল সৌন্দর্য ও প্রাণচাঞ্চল্য ফুটিয়ে তোলে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে