দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য আসছে বড় আয়োজন। প্রবাসে বাংলাদেশের গান, নাচ ও সংস্কৃতির আবহ তৈরি করতে আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ...
নবম শ্রেণির পরীক্ষায় ফেল করেছিলেন। এরপর স্কুলও ছাড়তে হয়েছিল। উচ্চশিক্ষার পথেও একের পর এক বাধা এসেছে। বুয়েটে পড়ার স্বপ্ন পূরণ হয়নি। সামরিক বাহিনীতে যোগ দিতে গিয়ে ১০ বারের বেশি ব্যর্থ হয়েছেন। আইইএলটিএস, জিআরই ও টোফেল পরীক্ষাতেও প্রথম দিকে সফলতা পাননি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছেন ১৫ বার।
আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে। বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অর্থনীতি, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা, শিক্ষা, দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করে আসছে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করতে আন্তর্জাতিক সহযোগিতায় একমত হয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং...
১২ আগস্ট পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় থাকা ১১০ বিদেশি পলাতকের মধ্যে চীনের ৪০ জন, উজবেকিস্তানের ১৯ জন, মঙ্গোলিয়ার ১৭ জন এবং ভিয়েতনামের ১৩ জনের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। বাকি দেশগুলোর মধ্যে কাজাখস্তান, রাশিয়া, কিরগিজস্তান, থাইল্যান্ড ও জাপানের নাগরিকদের উল্লেখ আছে।
জোহর ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার মুয়ারের পারিত জামিল এলাকায় দুটি আসবাবপত্র কারখানায় প্রথম অভিযান চালানো হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা অভিযানে মোট ১৭৬ জন পুরুষ বিদেশি শ্রমিককে আটক করা হয়। তাদের মধ্যে ১৪৭ জন বাংলাদেশি, ২৭ জন নেপালি, দুজন চীনা এবং একজন মিয়ানমারের নাগরিক।
এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে রাখা হয়েছে ক্যারিয়ার ও STEM ফেয়ার। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক শিক্ষা এবং পেশায় আগ্রহী শিক্ষার্থী ও তরুণদের জন্য থাকবে বিভিন্ন ক্যারিয়ার উন্নয়নমূলক সেশন। আয়োজকেরা মনে করছেন, এসব কর্মসূচির মাধ্যমে তরুণদের সামনে পেশাগত অগ্রগতির নতুন সুযোগ ও দিকনির্দেশনা তুলে ধরা সম্ভব হবে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় প্রয়োজন আঞ্চলিক সহযোগিতা। নদীর পানি ব্যবহারের তথ্য একে অন্যের সঙ্গে ভাগাভাগি করা, খরা মোকাবিলায় আগাম সতর্কতা তৈরি করা এবং কোন মৌসুমে কত পানি কোথায় যাবে, সে বিষয়ে আগেই সমঝোতা করা জরুরি। একই সঙ্গে সেচব্যবস্থার আধুনিকায়ন ও পানির অপচয় কমানোও গুরুত্বপূর্ণ।
নতুন ফোনে শুধু প্রসেসরেই পরিবর্তন আনা হয়নি। এর ভাঁজ করার কাঠামো নতুনভাবে তৈরি করা হয়েছে, বাড়ানো হয়েছে পানিরোধী সক্ষমতা এবং উন্নত করা হয়েছে ক্যামেরা। ফোনটিতে এমন একটি বিশেষ প্রাইভেসি স্ক্রিনও রয়েছে
আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখনো ১০০ ডলারের নিচে থাকলেও সরবরাহের বাস্তব পরিস্থিতি অনেক বেশি চাপের। সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিকল্প সরবরাহ কমে যাওয়া এবং চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে সেই চাপ শেষ পর্যন্ত বিশ্ববাজারের দামেও বড় প্রভাব ফেলতে পারে।